শহরজুড়ে ভূতের গল্পের আসর
Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীর সন্ধ্যায় বাঙালিকে তার নিজের ভূত, সাহিত্য আর ছেলেবেলার স্মৃতির কাছে ফিরিয়ে নিয়ে যেতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ‘কলকাতা ৯ ক্যাফে’ (Kolkata 9 Cafe)। সেখানে আয়োজন করা হয়েছে ভূতের গল্প পাঠের আসর। আর সেই সন্ধ্যায় বাঙালির প্রিয় অতিপ্রাকৃত সাহিত্যকে পাঠকদের সামনে জীবন্ত করে তুলতে হাজির হচ্ছেন প্রখ্যাত কবি জয় গোস্বামী।
ভূত চতুর্দশীর মরসুমে কলকাতাজুড়ে আয়োজিত হচ্ছে ভূতের গল্পের পাঠের অনুষ্ঠান
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মানেই হেমন্তের আগমনী বার্তা, মৃদু কুয়াশা আর হিমেল বাতাসের ছোঁয়া। এক দশক আগেও এই সন্ধ্যায় বাংলার প্রতিটি গেরস্থ বাড়ির উঠোনে, চিলেকোঠার সিঁড়িতে, তুলসীতলায় কিংবা সদর দরজার চৌকাঠে নিয়ম মেনে জ্বলে উঠত ঠিক চোদ্দোটি মাটির প্রদীপ। তার আগে দুপুরে কাঁসার থালায় ভাতের প্রথম গ্রাসের সঙ্গে মুখে পড়ত চোদ্দো রকমের শাকের তিক্ত-মধুর মেলবন্ধন—ওল, কেঁউ, বেতো, কালকাসুন্দে, নিম, সরষে, শালীঞ্চ, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, হিঞ্চে, শুশনি আর শেলুকা। লোকবিশ্বাস বলে, এই বিশেষ তিথিতে মর্ত্...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






