Sujat Bhadra Interview: পুলিশ কি একাধারে তদন্তকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা নিতে পারে? সত্তরের দশকের নকশাল নিধনের স্মৃতি থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও আসামের সাম্প্রতিক পরিসংখ্যান—বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতির শিকড় ঠিক কোথায়? ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৯ তম পর্বে এই সমস্ত প্রাসঙ্গিক বিষয়েই কথা বলেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।
Arka Deb7mins readNaxal era police brutality: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের সাক্ষাৎকারটিতে, রয়েছে সত্তরের দশকের পুলিশি সন্ত্রাসের বিষয়ে একাধিক পুনর্বিবেচনা। পরিসংখ্যান অনুযায়ী, ‘গুম’ ও ‘ভুয়া এনকাউন্টার’ নীতিতে ১৯৭১-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই পশ্চিমবঙ্গেই ২০২ জনের ‘সংঘর্ষে মৃত্যু’ হয়েছিল। আলিপুরের নারী সেলে প্রহরীর নির্যাতনের মুখে নারী বন্দিদের প্রতিরোধ, গণআন্দোলনের ইতিহাসে খোদাই করে রাখা আছে। ১৯৭২-এ এর বিপ্রতীপেই মানবাধিকার সংগঠন এপিডিআর প্রতিষ্ঠিত হয়, শুরু হয় স্বাধীন ভারতে বন্দিমুক্তি আন্দোলনের, ‘লেফট-লিগালিজমের’ নতুন অধ্যায়।
Attacks on Christians in West Bengal: পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের গির্জায় হামলা, প্রার্থনাসভায় বাধা, ধর্মান্তরের অভিযোগে হেনস্থা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার ঘটনা আর বিচ্ছিন্ন নয়। একই ধরনের আক্রমণ ও বিদ্বেষমূলক প্রচারের পুনরাবৃত্তি কোন সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির প্রভাব কতটা? আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও প্রশাসন কী ভূমিকা পালন করছে? জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা রুখতে প্রশাসনের জবাবদিহি কোথায়?
COP31 Climate Talks: কপ৩১-এর আলোচ্যসূচিতে প্যারিস চুক্তির ধারা ৯.১ অনুযায়ী ঋণমুক্ত ও স্বচ্ছ সরকারি জলবায়ু অর্থায়নের দাবিতে ঐক্যবদ্ধ জি৭৭ ও চিন। ধনী দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু প্রতিশ্রুতি ভঙ্গের কড়া সমালোচনা করেছে গ্লোবাল সাউথ ও পরিবেশবাদী সংগঠনগুলো।
Manipur conflict: মণিপুর সরকারের প্রস্তাব ও কুকি জনজাতির সাংবিধানিক স্বীকৃতি ঘিরে নয়া বিতর্ক। কেন আরটিআই আবেদনের তথ্যও না দেওয়ার সিদ্ধান্তে সায় দিল কেন্দ্রীয় তথ্য কমিশন?
No items found

