কেন মানবাজারে জোট বাঁধল আদিবাসী সমাজ?
Adivasi Mahasamavesh in Purulia's Patharkata: পুরুলিয়ার মানবাজার মহকুমার পাথরকাটায় ‘ভারত জাকাত মাঝি পরগনা মহল’-এর ডাকে প্রায় ২০টি আদিবাসী সংগঠনের মহাসমাবেশ ঘটে গেল। কুড়মিদের এসটি তালিকাভুক্তি করার রাজনৈতিক উদ্যোগের বিরোধিতা, বন অধিকার আইন ২০০৬-এর বাস্তবায়ন, ২০২৩ বন সংরক্ষণ আইন বাতিল, অষ্টম তফসিলে আদিবাসী ভাষা অন্তর্ভুক্তির দাবি নিয়ে তারা জমায়েত করলেন এই মহাসমাবেশে।
প্রায় লোকচক্ষুর অন্তরালে, মূলধারার মিডিয়ার উপেক্ষার বিপ্রতীপে দাঁড়িয়ে পুরুলিয়ার মানবাজার মহকুমার মাধবপুর মোড় সংলগ্ন পাথরকাটার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ আদিবাসী জনসমাবেশ। ‘ভারত জাকাত মাঝি পরগনা মহল’-এর ডাকে প্রায় ২০টি আদিবাসী সংগঠনের সমর্থনে এই মহাসমাবেশের প্রধান লক্ষ্য ছিল একটাই, আদিবাসী মূলনিবাসীদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করার কথা বলা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসটি (Scheduled Tribes) তালিকা পরিবর্তনের সমস্ত অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো। 'জল, জঙ্গ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







