জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আট ঘণ্টা ধরে আকাশবাণী ভবনে বিরোধীদের অবস্থান

Gyanesh Kumar Resignation Demand: জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বন্ধের দাবিতে দিল্লিতে বিক্ষোভে নামে ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের দফতরের দিকে বিরোধী সাংসদদের মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড টপকে আকাশবাণী ভবনে পৌঁছন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ নেতারা। অখিলেশ যাদব, ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতাকে আটক করা হয়।

inscript
৩ মিনিট
জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আট ঘণ্টা ধরে আকাশবাণী ভবনে বিরোধীদের অবস্থান

দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের দিকে বিরোধী সাংসদদের মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বন্ধের দাবিতে ৬ অক্টোবর কেন্দ্রীয় দিল্লিতে বিক্ষোভে নামে ইন্ডিয়া জোট। পুলিশ মিছিল আটকে দেওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক বিরোধী নেতা।

সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর নির্বচন সদনের দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি ছিল বিরোধী সাংসদদের। তাঁদের মূল দাবি ছিল, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের উদ্বেগের কথা শুনতে হবে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। কিন্তু সংসদ স্ট্রিটের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এরপর বিরোধী সাংসদদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ ধরে টানাপোড়েন চলে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন রাহুল গান্ধী একটি পুলিশ ব্যারিকেড টপকে যান। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অন্যান্য বিরোধী নেতারাও। পরে তাঁরা আকাশবাণী ভবনের চত্বরে প্রবেশ করেন। সেখানেই অবস্থান শুরু করেন তাঁরা। রাত পর্যন্ত সেই অবস্থান-বিক্ষোভ চলতে থাকে।

বিক্ষোভ চলাকালীন একাধিক বিরোধী নেতাকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন নেতা। পুলিশি বাধার কারণে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে না পেরে বিরোধী নেতারা আকাশবাণী ভবনেই অবস্থান চালিয়ে যান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফর্ম ৬ বদলের অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট: তাহলে বদল করল কে?

Supreme Court on Form 6 Changes: সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ফর্ম ৬-এ পরিবর্তন আদালত অনুমোদন করেনি। তাহলে ফর্ম ৬-এ অতিরিক্ত তথ্য চাওয়ার সিদ্ধান্ত কে নিল? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় নথি চেয়েছে আদালত।

রাহুল গান্ধীর দাবি, প্রায় ৩০০ জন বিরোধী সাংসদ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁদের বক্তব্য সরাসরি কমিশনের সামনে তুলে ধরাই ছিল উদ্দেশ্য। কিন্তু কেন তাঁদের নির্বাচন কমিশনের দফতরে যেতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।

রাহুলের প্রশ্ন, দেশের বিরোধী দলের এতজন সাংসদ যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চান, তাহলে তাঁদের আটকানো হচ্ছে কেন? ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিরোধীদের বক্তব্য শোনার সুযোগ কমিশনের দেওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠকের জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন কমিশনের কাছে পৌঁছয়নি। ফলে বিরোধীদের দাবি এবং কমিশনের বক্তব্য নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নামার পরেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। আকাশবাণী ভবনের আশপাশে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স বা আরএএফ। সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই অবস্থান চালিয়ে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা।

এসআইআর নিয়ে ইতোমধ্যেই বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তৈরি হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, ভোটারদের তথ্য যাচাই এবং সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে প্রকৃত ভোটারদের নামও বাদ পড়ার আশঙ্কা রয়েছে। কমিশন অবশ্য ভোটার তালিকা শুদ্ধ করার জন্যই এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে।

এখন দেখার, বিরোধীদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয় কি না এবং এসআইআর নিয়ে চলা এই বিরোধ কোন পথে এগোয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অভিজিৎ, সৌরভ, আশুতোষ গ্রেফতার হলেই থেমে যাবে আন্দোলন?

Possible detention of cockroaches:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে.পি. বসু মেমোরিয়াল হলে, বাম ছাত্রসংগঠনগুলির ‘জেন-জি আন্দোলন’ কনভেনশনে উপস্থিত হলেন, আইসা-র নেহা বোরা ও এসএফআই-এর সৃজন ভট্টাচার্য। তাঁদের দাবি, এসআইআর প্রত্যাহার, এনইপি বাতিল, জ্ঞানেশ কুমারের পদত্যাগ। অন্যদিকে ঘনাচ্ছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির আশঙ্কা। এরই মাঝে, ১০ অক্টোবর বড় সমাবেশের ডাক দিয়েছেন অভিজিৎ দীপকে। নেতৃত্বহীন জনগণ কি চালিয়ে যেতে পারবে আন্দোলন?

নন্দীগ্রামে প্রতীকহীন তৃণমূল, রেজিনগরে গ্রেফতার হুমায়ুন: কেমন হচ্ছে উপনির্বাচন?

Nandigram Rejinagar by - election 2026: নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রে ১৮,৮৯৫টি ভোটার আপিল হয়েছে, নিষ্পত্তি হয়েছে মাত্র ৯০টিতে। অযোগ্য ভোটার হিসাবে ঘোষিতদের, ৯৪-৯৫ শতাংশ মুসলিম। নন্দীগ্রামে তৃণমূলের নিজের প্রতীক নেই, কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রেজিনগরে, ভোট চলাকালীন, হুমায়ুন কবীর গ্রেফতার হয়েছেন। উপনির্বাচনের ফল জানা যাবে, ৯ অক্টোবর।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাহুলদের মিছিল, পুলিশের বাধায় ধর্না বিরোধীদের

Opposition March to EC Office: এসআইআর ও ফর্ম ৬ নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করলেন রাহুল গান্ধী-সহ ইন্ডিয়াা জোটের বিরোধী সাংসদরা। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘সেভ ডেমোক্রেসি’ স্লোগান ওঠে। তবে কমিশনের দফতরে পৌঁছনোর আগেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ।

ফর্ম ৬ বদলের অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট: তাহলে বদল করল কে?

Supreme Court on Form 6 Changes: সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ফর্ম ৬-এ পরিবর্তন আদালত অনুমোদন করেনি। তাহলে ফর্ম ৬-এ অতিরিক্ত তথ্য চাওয়ার সিদ্ধান্ত কে নিল? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় নথি চেয়েছে আদালত।

ব্রাজিলের ভোটে লুলার ধাক্কা, ফ্লাভিওর উত্থান: কেন বদলাচ্ছে সমীকরণ?

Brazil presidential election 2026: প্রথম দফায় ফ্লাভিওর প্রায় দুই শতাংশ পয়েন্টে এগিয়ে থাকা ছিল কার্যত অপ্রত্যাশিত। কারণ, অধিকাংশ প্রাক-নির্বাচনী সমীক্ষাতেই লুলাকে সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু ভোটের এই সংখ্যার আড়ালে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো—কেন বোলসোনারোবাদ এখনও এতটা শক্তিশালী?

‘দিল্লিতে রক্ত ঝরলে কলকাতাও আঘাত পায়’: যাদবপুরে নেহা বোরার কণ্ঠে প্রতিরোধের ঐক্যের বার্তা

Neha Bora Jadavpur University: নেহার কথায়, “আমার গলার অবস্থা, আমার শরীরের অবস্থা যা—ঠিক একই পরিস্থিতি আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI)। আর এই যন্ত্রণা যদি কেউ বুঝতে পারে, তবে দিল্লির রাজপথে যাদের রক্ত ঝরেছে, যাদবপুরে যাদের উপর হামলা হয়েছে, এসআরএফটিআই-তে যাদের উপর আক্রমণ হয়েছে—আমরাই একে অপরের ব্যথা সবচেয়ে ভালো বুঝি।”

‘যেই আসে লঙ্কায় সেই হয় রাবণ’: আসলে কেমন শাসক ছিলেন আসলে লঙ্কেশ?

Ravana character analysis: ঊনবিংশ শতাব্দীতে যখন মানুষ কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামিতে জেরবার, তখন ১৮৬১ সালে প্রকাশিত 'মেঘনাদ বধ কাব্য' সমাজকে একদম গোড়া থেকে নাড়িয়ে দিল। শিক্ষিত যুবক সমাজকে ভাবতে বাধ্য করল এই মহাকাব্য।