অগ্নিসংযোগ ইউনূসের পৈতৃক বাড়িতে, কেন অশান্ত বাংলাদেশ?

Muhammad Yunus: শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সংঘাতের জেরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগানো হলো।

inscript
৩ মিনিট
অগ্নিসংযোগ ইউনূসের পৈতৃক বাড়িতে, কেন অশান্ত বাংলাদেশ?

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, তাঁর দল আওয়ামি লিগের দেশজুড়ে আন্দোলনের ডাক এবং বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এর মধ্যেই আগুন লাগানো হলো বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে। বুধবার গভীর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত বাড়িটির একটি ঘরে আগুন লাগানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটির উপরের তলায় ইউনূসের পরিবারের সদস্যরা থাকলেও তাঁদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

‘নিরিবিলি’ নামে পরিচিত বাড়িটির নিচের তলার একটি অব্যবহৃত ঘরে আগুন লাগানো হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, দাহ্য পদার্থ ছুড়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনার সময় পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। তারাই প্রথম আগুন দেখতে পায়। পরে দ্রুত আগুন নেভানো হয়। এই ঘটনার পর বাড়িটির নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে। বাস, গাড়ি, দোকানপাটে আগুন লাগানো থেকে শুরু করে বোমা বিস্ফোরণ এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখাও হামলার শিকার হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন জায়গায় তাদের অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ অথবা আগুন লাগানোর চেষ্টা হয়েছে। এর মধ্যে ১৪টি জায়গায় মঙ্গলবার মধ্যরাতের পর হামলার ঘটনা ঘটে। ফলে শুধু রাজনৈতিক দলগুলির সংঘাত নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে?

Bangladesh Gopalganj violence: মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভকারীরা থানায় হামলা ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেয়। পরে বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন দেওয়া হয়।

এই অশান্তির নেপথ্যে রয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা। ২০২৪ সালের অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনও করেছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার সেই আবেদন গ্রহণ করেনি। এই সিদ্ধান্তের প্রতিবাদেই আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামি লিগ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউন’-এর ডাক দিয়েছিল আওয়ামি লিগ। তার আগে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও জমায়েত করেছে দলের সমর্থকেরা। হাসিনার দেশে ফেরার দাবির পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এই আন্দোলন ঘিরেই দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, গত ১০ দিনে বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন এবং অন্যান্য হিংসাত্মক ঘটনা ঘটেছে। তাতে পুলিশকর্মী এবং সাধারণ মানুষও আহত হয়েছেন।

বৃহস্পতিবারের সংঘর্ষে অন্তত দু’জন বিএনপি সদস্যের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি যানবাহন ও সম্পত্তির উপর হামলা হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ৯৭টি প্লাটুন সাতটি জেলায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ ও ফরিদপুরের মতো জেলাও রয়েছে, যেখানে হাসিনার সমর্থকদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। ঢাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ধরপাকড় শুরু করেছে।

এই রাজনৈতিক উত্তেজনার সঙ্গে জড়িয়ে রয়েছে ২০২৪ সালের জুলাই-অগাস্টের ছাত্র আন্দোলনের স্মৃতিও। সেই আন্দোলনের সময় তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। পুলিশের গুলিতে বহু আন্দোলনকারীর মৃত্যু হয়। শেষ পর্যন্ত ৫ অগাস্ট ২০২৪ ক্ষমতা ছাড়তে বাধ্য হন হাসিনা। পরে বাংলাদেশের একটি বিশেষ আদালত আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। গত ১৭ নভেম্বর সেই রায়ের এক বছর পূর্ণ হয়েছে। এই সময়েই হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও আওয়ামি লিগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিরোধিতা করেছেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলটিকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ এবং ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি’ বলে আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলিকে একজোট হয়ে আওয়ামি লিগের রাজনৈতিক প্রত্যাবর্তন আটকাতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবর্তনের অন্যতম মুখ ছিলেন ইউনূস। তাঁর বাড়ি এবং তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কের উপর হামলা দেশের রাজনৈতিক বিদ্বেষের পরিসর কতটা বিস্তৃত হয়েছে, সেই প্রশ্নও সামনে আনছে। তবে এই হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। রাজনৈতিক সংঘাতের দায় নির্দিষ্ট কোনো পক্ষের উপর চাপানোর আগে তদন্তের ফল সামনে আসা জরুরি।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আওয়ামী লীগের মোকাবিলায় সাংসদদের মাঠে নামার নির্দেশ তারেকের, কী বার্তা?

Tarique Rahman: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অগ্নিসংযোগ এবং শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মাঝে বিএনপি সাংসদদের অবিলম্বে নিজ এলাকায় ফেরার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনের উপর নির্ভর না করে রাজনৈতিক ভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা।

আজকের ভারত কী শিখবে তিতুমীরের ইতিহাস থেকে?

Titumir Rebellion: তিতুমীরকে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের গণ্ডিতে আবদ্ধ করে রাখলে তাঁর সংগ্রামের বৃহত্তর তাৎপর্যকে ছোট করা হয়। তাঁকে স্মরণ করা উচিত বাংলার সেই প্রতিবাদী ঐতিহ্যের প্রতিনিধি হিসেবে, যেখানে শোষণের বিরুদ্ধে মানুষের মর্যাদা ও অধিকারের প্রশ্ন সামনে উঠে আসে।

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, বন্ধ ৬৫টি পোশাক কারখানা

Bangladesh political unrest: ফের উত্তপ্ত বাংলাদেশ। একদিকে রাজনৈতিক সংঘর্ষ ও অগ্নিসংযোগ, অন্যদিকে শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৫টি পোশাক কারখানা। কতটা অস্থিরতার মধ্যে রয়েছে বাংলাদেশ?

শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দেওয়া ধর্মীয় নেতা গ্রেফতার হলো কেন?

Mufti ruhul amin arrest: বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার হয়েছেন বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন। ২০২৪-পরবর্তী সংঘর্ষের মামলায় আটক হলেও গণমাধ্যমে ‘হেফাজতের নেতা’ তকমা ও ২০১৮ সালে তাঁর শেখ হাসিনাকে দেওয়া ‘কওমি জননী’ উপাধিই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাঁর সঙ্গে হেফাজতের সরাসরি দূরত্ব ঘোষণা সত্ত্বেও এই আলোচনার নেপথ্যের রাজনৈতিক বার্তা কী?

এনকাউন্টারের চারমাস! কী বলছে প্রভাসের পরিবার?

Prabhas Mondal Case: এক কামরার পাকা বাড়ি। বাড়ির ভিতরে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন প্রভাসের মা সন্ধ্যা। বয়সের ভারের পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। নিয়মিত খেতে হয় একাধিক ওষুধ। সংসারের আর্থিক সংস্থান করতে কাগজের ঠোঙা তৈরি করেন।

রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক: যুগলসাধনার দেশে প্রেমের প্রকাশ নিয়ে এত বিতর্ক কেন?

Rahul Gandhi's 'father's lap' remark: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংয়িং’ বইয়ের প্রকাশ-অনুষ্ঠানে রাহুল গান্ধীর নিজের বাবা মায়ের আবেগঘন সম্পর্কে মোড়া, শৈশবের স্মৃতিচারণ ঘিরে বিপুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্ণাটকের হালেবিডুর দ্বাদশ শতাব্দীর হয়সালেশ্বর মন্দিরে থাকা, শিব ও শক্তির অবিচ্ছেদ্য মিলনের প্রতীক সমাজমাধ্যমে পোস্ট করে ট্রোলিংয়ের জবাব দিয়েছেন রাহুল। প্রশ্ন উঠছে, ভারতের জনপরিসরে প্রেমের প্রকাশ, কেবল দেবালয়েই পবিত্র হয়ে উঠল কেন?

কেন ভোটে ফিরছে না বামেরা? কোথায় সাংগঠনিক ভুল, কী বলছেন শতরূপ ঘোষ?

Shatarup Ghosh in Calcutta Dialogues: ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম মুখ শতরূপ ঘোষ। সাক্ষাৎকারে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বামেদের সাংগঠনিক ভুলত্রুটি ও আত্মদর্শনের কথা, ২০৩১ সালের ব্লুপ্রিন্ট এবং ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক ও যাপিত জীবনের নানা দিক।