শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দেওয়া ধর্মীয় নেতা গ্রেফতার হলো কেন?
Mufti ruhul amin arrest: বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার হয়েছেন বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন। ২০২৪-পরবর্তী সংঘর্ষের মামলায় আটক হলেও গণমাধ্যমে ‘হেফাজতের নেতা’ তকমা ও ২০১৮ সালে তাঁর শেখ হাসিনাকে দেওয়া ‘কওমি জননী’ উপাধিই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাঁর সঙ্গে হেফাজতের সরাসরি দূরত্ব ঘোষণা সত্ত্বেও এই আলোচনার নেপথ্যের রাজনৈতিক বার্তা কী?
মুফতি রুহুল আমিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন
এবছর ১৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন মুফতি রুহুল আমিন। বাংলাদেশ পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। যার মধ্যে ২০২৪ সালের বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনাও রয়েছে। কিন্তু গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রে চলে আসে ২০১৮ সালের একটি ঘটনা। সোহরাওয়ার্দী উদ্যানের একটি সমাবেশ থেকে এই মুফতি রুহুল আমিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন। এখন তার গ্রেফতারের খবরের শিরোনামেই জুড়ে দেওয়া হচ্ছে ‘হেফাজতের নেতা’। যদিও হেফাজতে ইসলাম বরাবরই দাবি করে আসছে, রুহুল আমিন তাদের সংগঠনের নেতা ছিলেন না।
২০১৮ সালের ৪ নভেম্বর, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ার জন্য সংসদে আইন পাসের ‘শোকরানা মাহফিল’ আয়োজিত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সমাবেশেই মুফতি রুহুল আমিন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ বলে ঘোষণা করেন। ওই সময় রুহুল আমিন ছিলেন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি। হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হেফাজতে ইসলামের সিদ্ধান্ত ছিল না। এই সিদ্ধান্ত ছিল মূলত সরকার-সমর্থিত আলেমের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান। রুহুল আমিন কওমি মাদ্রাসা অঙ্গনে ‘আওয়ামী লীগপন্থী আলেম’ হিসেবে পরিচিত ছিলেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক স্পষ্ট করেছেন,
'শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি হেফাজতে ইসলাম দেয়নি, এর দায়ও হেফাজতে ইসলামের নয়। যিনি এই উপাধি দিয়েছেন, তিনি হেফাজতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না'
- আপনার জন্য আরও কিছু লেখা
Bangladesh Women's Football Team: মেয়েদের খেলা রুখতে উগ্রবাদীদের একটি দল কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিসঘরে রাখা আন্ডার-১৯ দলের জেতা মেডেল ও শংসাপত্র নির্মমভাবে জ্বালিয়ে দেয়।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী আযহারীও বলেছেন,
'যিনি শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন, তিনি হেফাজতে ইসলামের নেতা ছিলেন না'
২০১৮ সালের এই শোকরানা মাহফিলটি মূলত কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) সংশ্লিষ্ট আয়োজন ছিল। হেফাজতের তৎকালীন শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ সেখানে অনুপস্থিত ছিলেন। তাহলে প্রশ্ন হলো, গ্রেফতারের পর হঠাৎ করে রুহুল আমিনকে ‘হেফাজতের নেতা’ বলে চিহ্নিত করার রাজনৈতিক তাৎপর্য কী?
- আপনার জন্য আরও কিছু লেখা
Bangladesh Video Fact Check: সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, যশোরে জঙ্গিদের উত্থান হয়েছে। সেখানে জিহাদের ডাক দেওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, রুহুল আমিনের বিরুদ্ধে রাজধানী ঢাকার পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবার সময় মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে তাঁর অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ ঘটান। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দেড় মাস পর মসজিদে ফিরে এলে এই সংঘর্ষ বাধে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে খতিব পদ থেকে অপসারণ করে।
গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তিনি,
'আলেম সমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন'
আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে লোক এনে বায়তুল মোকাররমে তিনি নাশকতা চালান। গ্রেফতারের আইনি ভিত্তি মূলত ২০২৪-পরবর্তী নাশকতা ও সংঘর্ষের মামলাগুলি।
গণমাধ্যমে ‘হেফাজতের নেতা’ তকমা জুড়ে দেওয়ার মধ্য দিয়ে একটি রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে, যাতে ইসলামি রাজনৈতিক শক্তিগুলিকে আওয়ামী লীগের সঙ্গে একই সুতোয় বেঁধে ফেলা যায়। বাস্তবতা হলো, হেফাজতে ইসলাম নিজেই রুহুল আমিনের সঙ্গে দূরত্ব ঘোষণা করেছে। তাঁর ‘কওমি জননী’ উপাধি দানকে ‘ব্যক্তিগত রাজনৈতিক প্রহসন’ বলে অভিহিত করেছে। এই ফ্রেমিং একদিকে হেফাজতে ইসলামের প্রকৃত অবস্থানকে আড়াল করে, অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিগত রাজনৈতিক পদক্ষেপকে ইসলামি সংগঠনের ছায়ায় ঢেকে দেয়। গ্রেফতারের খবরে ‘কওমি জননী’ শব্দবন্ধটির উপর জোর দেওয়া, আইনি প্রয়োজনের চেয়ে সাংবাদিক ও রাজনৈতিক ন্যারেটিভের চাহিদাকেই বেশি প্রতিফলিত করে।
মুফতি রুহুল আমিনের গ্রেফতার আইনি প্রক্রিয়ার অংশ হতে পারে, তা নিয়ে সংশয় নেই। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের সংঘর্ষ ও নাশকতার অভিযোগ গুরুতর। কিন্তু তাঁকে ‘হেফাজতের নেতা’ বলে চিহ্নিত করা এবং ২০১৮ সালের একটি ঘটনাকে গ্রেফতারের মূল প্রেক্ষাপট হিসেবে হাজির করা বিভ্রান্তিকর। সংবাদ-পাঠক হিসেবে আমাদের জিজ্ঞাসা হওয়া উচিত, রাজনীতির মঞ্চে এই গ্রেফতারির খবরে ‘কওমি জননী’ শব্দবন্ধটি কেন এত জরুরি হয়ে উঠল?








