হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, বন্ধ ৬৫টি পোশাক কারখানা

Bangladesh political unrest: ফের উত্তপ্ত বাংলাদেশ। একদিকে রাজনৈতিক সংঘর্ষ ও অগ্নিসংযোগ, অন্যদিকে শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৫টি পোশাক কারখানা। কতটা অস্থিরতার মধ্যে রয়েছে বাংলাদেশ?

inscript
২ মিনিট
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, বন্ধ ৬৫টি পোশাক কারখানা

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। তাঁর দল আওয়ামী লীগের ডাকা দেশজুড়ে অবরোধ কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে। অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলনও নতুন করে জটিল আকার নিয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান ও উৎপাদন, দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। এবার আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেই প্রত্যাবর্তনের জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশের সরকারের কাছে আবেদনও করেছিলেন হাসিনা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে বর্তমান সরকার। এর প্রতিবাদেই গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় সভা, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। বৃহস্পতিবার দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছিল দলটি। হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে সামনে রেখে এই কর্মসূচিকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবেও দেখছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবারের অবরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জ, ফরিদপুর-সহ একাধিক জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাতটি জেলায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৯৭টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জে শাসকদল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) এক কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। একই রাতে ঢাকায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটে। গোপালগঞ্জে এক বিএনপি সাংসদের বাড়ি এবং দলের সমর্থকদের কয়েকটি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার পিরোজপুরে দুটি বাসে আগুন লাগানোর ঘটনায় এক বাসকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেও আটক করেছে পুলিশ। ২০২৪ সালের আন্দোলনের সময় একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অগ্নিসংযোগ ইউনূসের পৈতৃক বাড়িতে, কেন অশান্ত বাংলাদেশ?

Muhammad Yunus: শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সংঘাতের জেরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগানো হলো।

এই অশান্তির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর ঘটনা। বুধবার রাতে চট্টগ্রামে অবস্থিত বাড়িটির নিচতলার একটি অব্যবহৃত ঘরে দাহ্য পদার্থ ছুড়ে আগুন লাগানো হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে বাড়ির উপরের তলায় থাকা তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন ইউনুস। তাঁর নেতৃত্বাধীন সরকারের প্রতি আওয়ামী লীগের একাংশের বিরোধিতা দীর্ঘদিনের। শুধু তাঁর বাড়িই নয়, ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কের শাখাগুলিও হামলার লক্ষ্য হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ১০ নভেম্বর থেকে অন্তত ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অথবা আগুন লাগানোর চেষ্টা হয়েছে।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পোশাকশিল্পও গভীর সংকটের মুখে। দীর্ঘদিন ধরেই ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বর্তমানে বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিক সংগঠনগুলির দাবি, তা বাড়িয়ে ৩২ হাজার টাকা করতে হবে। অন্যদিকে, কারখানার মালিকপক্ষের প্রস্তাব প্রায় ১৫ হাজার টাকা। এই দুই পক্ষের দাবির মধ্যে বিস্তর ফারাক থাকায় মজুরি নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ১৬ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। চলতি নভেম্বরের মধ্যেই নতুন মজুরি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন কারখানার মালিকরা।

শ্রমিক অসন্তোষের জেরে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের অন্তত ৬৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এই কারখানাগুলি বন্ধ রাখা হয়েছে। ওই দিনই প্রায় ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। পরিস্থিতির অবনতি হয়েছে গাজীপুর শিল্পাঞ্চলে। অন্যদিকে, সাভার ও আশুলিয়ার কয়েকটি এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার খবর মিলেছিল। কিন্তু ১৯ নভেম্বর নতুন করে অশান্তি ছড়ানোয় কারখানাগুলির কাজকর্ম ফের ব্যাহত হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গাজীপুর ও সাভার মিলিয়ে অন্তত ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ৫০টিরও বেশি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে প্রায় ২০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরে ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সাভার ও আশুলিয়াতেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। সেখানে ২৯টি কারখানা বন্ধ ছিল এবং আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ১৭টি কারখানার শ্রমিকরা কাজে এলেও উৎপাদনে অংশ নেননি। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিও উঠে এসেছে এই আন্দোলনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্পাঞ্চলে বিজিবির ১৩ প্লাটুন, বিশেষ রিজার্ভ বাহিনীর পাঁচ প্লাটুন এবং আনসারের ১২ প্লাটুন মোতায়েন রয়েছে। তবে শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, শুধু নিরাপত্তা বাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলি মেনে নেওয়া, আটক শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের সমস্যা। রাজনৈতিক সংঘর্ষের প্রভাব সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপরেও পড়ছে। বাংলাদেশের রফতানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্প। এই শিল্পে দীর্ঘদিন অচলাবস্থা চললে তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরেও। ফলে শুধু রাজনৈতিক সংঘাত থামানো নয়, শ্রমিকদের মজুরি ও কাজের নিরাপত্তা নিশ্চিত করাও এখন বাংলাদেশের সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আওয়ামী লীগের মোকাবিলায় সাংসদদের মাঠে নামার নির্দেশ তারেকের, কী বার্তা?

Tarique Rahman: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অগ্নিসংযোগ এবং শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মাঝে বিএনপি সাংসদদের অবিলম্বে নিজ এলাকায় ফেরার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনের উপর নির্ভর না করে রাজনৈতিক ভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা।

আজকের ভারত কী শিখবে তিতুমীরের ইতিহাস থেকে?

Titumir Rebellion: তিতুমীরকে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের গণ্ডিতে আবদ্ধ করে রাখলে তাঁর সংগ্রামের বৃহত্তর তাৎপর্যকে ছোট করা হয়। তাঁকে স্মরণ করা উচিত বাংলার সেই প্রতিবাদী ঐতিহ্যের প্রতিনিধি হিসেবে, যেখানে শোষণের বিরুদ্ধে মানুষের মর্যাদা ও অধিকারের প্রশ্ন সামনে উঠে আসে।

শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দেওয়া ধর্মীয় নেতা গ্রেফতার হলো কেন?

Mufti ruhul amin arrest: বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার হয়েছেন বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন। ২০২৪-পরবর্তী সংঘর্ষের মামলায় আটক হলেও গণমাধ্যমে ‘হেফাজতের নেতা’ তকমা ও ২০১৮ সালে তাঁর শেখ হাসিনাকে দেওয়া ‘কওমি জননী’ উপাধিই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাঁর সঙ্গে হেফাজতের সরাসরি দূরত্ব ঘোষণা সত্ত্বেও এই আলোচনার নেপথ্যের রাজনৈতিক বার্তা কী?

অগ্নিসংযোগ ইউনূসের পৈতৃক বাড়িতে, কেন অশান্ত বাংলাদেশ?

Muhammad Yunus: শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সংঘাতের জেরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগানো হলো।

এনকাউন্টারের চারমাস! কী বলছে প্রভাসের পরিবার?

Prabhas Mondal Case: এক কামরার পাকা বাড়ি। বাড়ির ভিতরে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন প্রভাসের মা সন্ধ্যা। বয়সের ভারের পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। নিয়মিত খেতে হয় একাধিক ওষুধ। সংসারের আর্থিক সংস্থান করতে কাগজের ঠোঙা তৈরি করেন।

রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক: যুগলসাধনার দেশে প্রেমের প্রকাশ নিয়ে এত বিতর্ক কেন?

Rahul Gandhi's 'father's lap' remark: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংয়িং’ বইয়ের প্রকাশ-অনুষ্ঠানে রাহুল গান্ধীর নিজের বাবা মায়ের আবেগঘন সম্পর্কে মোড়া, শৈশবের স্মৃতিচারণ ঘিরে বিপুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্ণাটকের হালেবিডুর দ্বাদশ শতাব্দীর হয়সালেশ্বর মন্দিরে থাকা, শিব ও শক্তির অবিচ্ছেদ্য মিলনের প্রতীক সমাজমাধ্যমে পোস্ট করে ট্রোলিংয়ের জবাব দিয়েছেন রাহুল। প্রশ্ন উঠছে, ভারতের জনপরিসরে প্রেমের প্রকাশ, কেবল দেবালয়েই পবিত্র হয়ে উঠল কেন?

কেন ভোটে ফিরছে না বামেরা? কোথায় সাংগঠনিক ভুল, কী বলছেন শতরূপ ঘোষ?

Shatarup Ghosh in Calcutta Dialogues: ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম মুখ শতরূপ ঘোষ। সাক্ষাৎকারে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বামেদের সাংগঠনিক ভুলত্রুটি ও আত্মদর্শনের কথা, ২০৩১ সালের ব্লুপ্রিন্ট এবং ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক ও যাপিত জীবনের নানা দিক।