মণিপুরে কুকিদের স্বীকৃতি বাতিলের উদ্যোগ? কেন তথ্য গোপন রাখছে কেন্দ্র?

Manipur conflict: মণিপুর সরকারের প্রস্তাব ও কুকি জনজাতির সাংবিধানিক স্বীকৃতি ঘিরে নয়া বিতর্ক। কেন আরটিআই আবেদনের তথ্যও না দেওয়ার সিদ্ধান্তে সায় দিল কেন্দ্রীয় তথ্য কমিশন?

inscript
৩ মিনিট
মণিপুরে কুকিদের স্বীকৃতি বাতিলের উদ্যোগ? কেন তথ্য গোপন রাখছে কেন্দ্র?

মণিপুরে জাতিগত সংঘাতের আবহে নতুন করে বিতর্ক তৈরি হলো কুকি জনজাতির সাংবিধানিক স্বীকৃতি ঘিরে। রাজ্যের তফসিলি জনজাতির তালিকা থেকে ‘Any Kuki Tribes’ (যে কোনো কুকি জনজাতি) শব্দবন্ধটি বাদ দেওয়ার একটি প্রস্তাব নিয়ে তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক। কারণ হিসেবে দেখানো হয়েছে, এই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এলে মণিপুরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সম্প্রতি কেন্দ্রীয় তথ্য কমিশনও মন্ত্রকের এই সিদ্ধান্ত বহাল রেখেছে। ফলে একদিকে যেমন জনজাতির সাংবিধানিক পরিচয় ও অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে সরকারি সিদ্ধান্ত এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের জানার অধিকার নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

ঘটনার সূত্রপাত একটি তথ্যের অধিকার বা আরটিআই আবেদনে। আবেদনকারী মাইকেল হাওকিপ মণিপুর সরকারের ২০২৪ সালের ২৫ জুলাইয়ের একটি চিঠির উল্লেখ করে জানতে চান, রাজ্যের তফসিলি জনজাতির তালিকা থেকে ‘Any Kuki Tribes’ শব্দবন্ধটি বাদ দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল কি না। একই সঙ্গে ‘Any Mizo (Lushai) Tribe’ নাম পরিবর্তন করে ‘Mizo’ করার প্রস্তাব সম্পর্কেও তথ্য চাওয়া হয়।

শুধু প্রস্তাব পাঠানো হয়েছিল কি না, তা জানতেই থেমে থাকেননি আবেদনকারী। কেন্দ্রীয় মন্ত্রক কবে সেই প্রস্তাব পেয়েছে, তার সরকারি ফাইল নম্বর কী, প্রস্তাবটি নিয়ে পরবর্তী সময়ে কী পদক্ষেপ করা হয়েছে, এমনকি বিষয়টি ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জাতীয় তফসিলি জনজাতি কমিশনের কাছে পাঠানো হয়েছিল কি না, সেই তথ্যও জানতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের ভূমিকা এবং এই বিষয়ে আদানপ্রদান হওয়া চিঠিপত্রের প্রতিলিপিও চাওয়া হয়েছিল।

কিন্তু ২০২৫ সালের ২৪ জুনের উত্তরে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক সেই তথ্য দিতে অস্বীকার করে। মন্ত্রকের বক্তব্য, তফসিলি জনজাতির তালিকায় কোনো সম্প্রদায়ের নাম অন্তর্ভুক্ত করা, বাদ দেওয়া কিংবা নাম পরিবর্তনের বিষয়টি অত্যন্ত দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। সংবিধানের ৩৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের প্রস্তাব বিবেচনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সংশ্লিষ্ট রাজ্য সরকারকে প্রথমে যথাযথ যুক্তি ও সুপারিশ-সহ প্রস্তাব পাঠাতে হয়। তার পর ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জাতীয় তফসিলি জনজাতি কমিশনের সম্মতি প্রয়োজন হয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আইন সংশোধনের বিষয়টি বিবেচিত হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কয়েকশো বছর আগেই লুকিয়েছিল হিংসার বীজ! মণিপুর আদৌ কোনওদিন শান্ত হবে?

Manipur Violence 2023: ইনার লাইন পারমিট সিস্টেম চালু হলে যারা মণিপুরের বাসিন্দা নন তাদের মণিপুরে আসতে গেলে এক অতিরিক্ত অনুমতিপত্র করাতে হবে।

মন্ত্রকের দাবি, এই প্রক্রিয়া চলাকালীন অভ্যন্তরীণ নথি বা আলোচনা প্রকাশ্যে এলে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির তরফে প্রশাসনের উপর চাপ তৈরি হতে পারে। এমনকী বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে। মন্ত্রক আরও জানিয়েছে, অতীতে কোনো সম্প্রদায়ের স্বীকৃতি সংক্রান্ত তথ্য প্রকাশের জেরে হিংসার ঘটনা ঘটেছে। তাই মণিপুরের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের তথ্য প্রকাশ করলে জনশান্তি বিঘ্নিত হতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বাড়তে পারে।

মন্ত্রকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তথ্য কমিশনে আবেদন করেন হাওকিপ। ২০২৬ সালের ৯ নভেম্বর এই মামলার শুনানি হয়। সেখানে মন্ত্রক ফের জানায়, মণিপুরের জাতিগত সংঘাত এবং আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তাদের আশঙ্কা, এই প্রস্তাব সংক্রান্ত নথি প্রকাশ্যে এলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে পারে এবং প্রশাসনের উপর অযাচিত চাপ তৈরি হতে পারে।

অন্যদিকে, আবেদনকারীর বক্তব্য ছিল, তিনি কোনো গোপনীয় নীতিগত আলোচনা বা সংবেদনশীল তথ্য জানতে চাননি। প্রস্তাবটি মন্ত্রকের কাছে আদৌ পৌঁছেছে কি না, কবে পৌঁছেছে, তার ফাইল নম্বর কী, এই ধরনের সাধারণ প্রশাসনিক তথ্যই তাঁর আবেদনের মূল বিষয়। সেগুলি কেন প্রকাশ করা যাবে না, তারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন তিনি। তাঁর মতে, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা বলে সব ধরনের তথ্য আটকে রাখা যুক্তিসংগত নয়।

কেন্দ্রীয় তথ্য কমিশনার আশুতোষ চতুর্বেদী শেষ পর্যন্ত মন্ত্রকের সিদ্ধান্ত বহাল রাখেন। কমিশনের পর্যবেক্ষণ, মণিপুরের পরিস্থিতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সংবেদনশীলতার বিষয়টি উপেক্ষা করা যায় না। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি দিকও উঠে এসেছে। কমিশন মনে করিয়ে দিয়েছে, শুধুমাত্র কোনো বিষয় সংবেদনশীল বলেই তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা যায় না। তথ্যের অধিকার আইনে যে নির্দিষ্ট ধারার আওতায় তথ্য আটকে রাখা হচ্ছে, তার যুক্তিও দেখাতে হয়। কমিশনের মতে, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কার ক্ষেত্রে আরটিআই আইনের ৮(১)(ক) ধারা প্রাসঙ্গিক, ৮(১)(ঙ) ধারা নয়। কমিশন অবশ্য শেষ পর্যন্ত প্রস্তাবের নথি, অভ্যন্তরীণ আলোচনা কিংবা সংশ্লিষ্ট যোগাযোগের আংশিক সম্পাদিত প্রতিলিপি প্রকাশের নির্দেশও দেয়নি।

২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তাতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। এখনও রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে উদ্বেগ রয়েছে। চলতি নভেম্বরেও নতুন করে হিংসার ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে তফসিলি জনজাতির তালিকা থেকে ‘Any Kuki Tribes’ শব্দবন্ধটি বাদ দেওয়ার প্রস্তাবের তাৎপর্য যথেষ্ট গভীর। কারণ তফসিলি জনজাতির স্বীকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষা, সরকারি চাকরি, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং বিভিন্ন সাংবিধানিক সুযোগ-সুবিধার প্রশ্ন। ফলে তালিকায় কোনো নামের পরিবর্তন শুধুমাত্র প্রশাসনিক বা শব্দগত বিষয় নয়। তার প্রভাব সংশ্লিষ্ট জনগোষ্ঠীর পরিচয় এবং অধিকারেও পড়তে পারে।

মণিপুর সরকারের প্রস্তাবটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে কিংবা কুকি জনজাতির স্বীকৃতি বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এমন তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। বরং সেই প্রস্তাবের অস্তিত্ব, কেন্দ্রীয় মন্ত্রকের কাছে তার অবস্থান এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কেই স্বচ্ছতা চাওয়া হয়েছিল।

গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অধিকার আইন তৈরি হয়েছিল সরকারি কাজকর্মের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। বিশেষ করে কোনো জনগোষ্ঠীর সাংবিধানিক পরিচয় ও অধিকার নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছতা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মণিপুরের মতো সংঘাতবিধ্বস্ত রাজ্যে শান্তি বজায় রাখার যুক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই যুক্তিতে সমস্ত প্রশাসনিক তথ্য গোপন রাখার সুযোগ তৈরি হলে সরকারের জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠবে। হিংসা এড়ানোর দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনই বিভিন্ন সম্প্রদায়ের অধিকার এবং সরকারি সিদ্ধান্ত সম্পর্কে জানার সুযোগ নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। মণিপুরের এই ঘটনা তাই শুধু কুকি জনজাতির স্বীকৃতির প্রশ্ন নয়, সংঘাতের পরিস্থিতিতে রাষ্ট্র কতটা স্বচ্ছ থাকবে, সেই বৃহত্তর প্রশ্নও সামনে নিয়ে এসেছে।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিজেপির বঙ্গে পুলিশি এনকাউন্টারই তবে ন্যায়বিচার?

Sujat Bhadra Interview: পুলিশ কি একাধারে তদন্তকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা নিতে পারে? সত্তরের দশকের নকশাল নিধনের স্মৃতি থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও আসামের সাম্প্রতিক পরিসংখ্যান—বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতির শিকড় ঠিক কোথায়? ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৯ তম পর্বে এই সমস্ত প্রাসঙ্গিক বিষয়েই কথা বলেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।

ছ’মাসে পাঁচ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের পরিবারের প্রতিক্রিয়া কী?

Police Encounter: ছ’মাসে পাঁচটি এনকাউন্টারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর থেকে নানুর—প্রতিটি ঘটনায় মৃতদের পরিবারের প্রতিক্রিয়া ছিল আলাদা। কোথাও পুলিশের উপর আস্থা, কোথাও ছেলের অপরাধে ক্ষোভ, আবার কোথাও এনকাউন্টার নিয়েই উঠেছে প্রশ্ন। কী বলছেন মৃতদের পরিবারের সদস্যরা?

একের পর এক এনকাউন্টার! ছ’মাসে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ

Nanur Encounter: পশ্চিমবঙ্গে ছ’মাসে পাঁচটি এনকাউন্টারের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর সর্বশেষ ঘটনা বীরভূমের নানুরে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা হামলা চালিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরপর এমন ঘটনায় পুলিশের ভূমিকা ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা নিয়ে কী প্রশ্ন উঠছে?

কর দিচ্ছেন নাগরিক, কিন্তু সেই অর্থে কতটা উন্নত হচ্ছে শহরের পরিষেবা?

Municipal Finance: সামান্য ব্যাঘাত ঘটলেই বোঝা যায়, শহরের দৈনন্দিন জীবন কতটা নির্ভরশীল পুর প্রশাসনের উপর। এই পরিষেবাগুলির মানের সঙ্গে সরাসরি যুক্ত পুরসভার আর্থিক সামর্থ্য, রাজস্ব সংগ্রহ এবং ব্যয়ের দক্ষতা।

সিনেমা হল পেরিয়ে এবার ব্যক্তিগত পরিসরেও সেন্সরশিপ, ভারতে কি স্বাধীন ছবির জায়গা ফুরিয়ে আসছে?

Film Censorship in India: প্রখ্যাত চলচ্চিত্রকার ইন্দ্রনীল রায়চৌধুরী ইনস্ক্রিপ্টকে বলেছেন: "আজকে ভারতের যেকোনো জায়গায় কোনো একটা ছবি বানালে যেকোনো ফিল্মমেকার জানে যে সেখানে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে, সারা ভারত থেকে ৩০ থেকে ৪০টা কেস বিভিন্ন জায়গায় হয়ে যাবে তার নামে।"

ভয়াবহ সত্তরের স্মৃতি, ফিরছে এনকাউন্টারের স্বর্ণযুগ?

Naxal era police brutality: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের সাক্ষাৎকারটিতে, রয়েছে সত্তরের দশকের পুলিশি সন্ত্রাসের বিষয়ে একাধিক পুনর্বিবেচনা। পরিসংখ্যান অনুযায়ী, ‘গুম’ ও ‘ভুয়া এনকাউন্টার’ নীতিতে ১৯৭১-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই পশ্চিমবঙ্গেই ২০২ জনের ‘সংঘর্ষে মৃত্যু’ হয়েছিল। আলিপুরের নারী সেলে প্রহরীর নির্যাতনের মুখে নারী বন্দিদের প্রতিরোধ, গণআন্দোলনের ইতিহাসে খোদাই করে রাখা আছে। ১৯৭২-এ এর বিপ্রতীপেই মানবাধিকার সংগঠন এপিডিআর প্রতিষ্ঠিত হয়, শুরু হয় স্বাধীন ভারতে বন্দিমুক্তি আন্দোলনের, ‘লেফট-লিগালিজমের’ নতুন অধ্যায়।

কারা, কেন পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের বারবার নিশানা করছে?

Attacks on Christians in West Bengal: পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের গির্জায় হামলা, প্রার্থনাসভায় বাধা, ধর্মান্তরের অভিযোগে হেনস্থা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার ঘটনা আর বিচ্ছিন্ন নয়। একই ধরনের আক্রমণ ও বিদ্বেষমূলক প্রচারের পুনরাবৃত্তি কোন সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির প্রভাব কতটা? আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও প্রশাসন কী ভূমিকা পালন করছে? জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা রুখতে প্রশাসনের জবাবদিহি কোথায়?

ঋণ নয়, সরকারি অনুদান চাই: কপ৩১-এ জলবায়ু অর্থায়ন নিয়ে সরব উন্নয়নশীল দেশগুলি

COP31 Climate Talks: কপ৩১-এর আলোচ্যসূচিতে প্যারিস চুক্তির ধারা ৯.১ অনুযায়ী ঋণমুক্ত ও স্বচ্ছ সরকারি জলবায়ু অর্থায়নের দাবিতে ঐক্যবদ্ধ জি৭৭ ও চিন। ধনী দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু প্রতিশ্রুতি ভঙ্গের কড়া সমালোচনা করেছে গ্লোবাল সাউথ ও পরিবেশবাদী সংগঠনগুলো।