EXCLUSIVE: শেষদিকে দল পরিচালনায় গ্যাপ ছিল, অভিষেকের অফিসও ঠিকঠাক ম্যানেজ করা হয়নি: কুণাল

Kunal Ghosh on Abhishek Banerjee: ইন্সক্রিপ্টের ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল জানিয়েছেন, শেষ পর্যায়ের দল পরিচালনায় আরও ‘সতর্কতা’ প্রয়োজন ছিল। তাঁর দাবি, অভিষেকের অফিসও সব সময় ঠিকভাবে পরিচালিত হয়নি।

inscript
৩ মিনিট
EXCLUSIVE: শেষদিকে দল পরিচালনায় গ্যাপ ছিল, অভিষেকের অফিসও ঠিকঠাক ম্যানেজ করা হয়নি: কুণাল

বিধানসভা ভোটের আগে শেষপর্যায়ে দল পরিচালনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও ‘সতর্কতা’ প্রয়োজন ছিল বলে মনে করেন তৃণমূলের বিধায়ক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। ইন্সক্রিপ্টের ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল জানিয়েছেন, শেষ পর্যায়ের দল পরিচালনায় আরও ‘সতর্কতা’ প্রয়োজন ছিল। তাঁর দাবি, অভিষেকের অফিসও সব সময় ঠিকভাবে পরিচালিত হয়নি। পাশাপাশি, আইপ্যাকের ভূমিকা এবং দলের কাজে তাদের উপর ‘অতিরিক্ত নির্ভরতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সামগ্রিক ভাবে অভিষেকের নেতৃত্বের প্রশংসা করলেও কুণাল মনে করেন, দলের পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের কোথাও একটা ‘ফাঁক’ তৈরি হয়েছিল। তাঁর কথায়,

শেষদিকটায় দল পরিচালনায় আমাদের আরও বেশি সতর্কতা দরকার ছিল। কখনও সেটা অভিষেকের অফিস ঠিকঠাক ম্যানিং করেনি। কোথাও একটা গ্যাপ হচ্ছিল।

তাঁর মতে, সেই সময়ই দলের সঙ্গে আইপ্যাকের যোগাযোগ এবং ওই সংস্থার কয়েকজনের ভূমিকা নিয়েও সমস্যা তৈরি হয়। কুণালের বক্তব্য,

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা-অভিষেকের দল পরিচালনায় বিরাট গ্যাপ তৈরি হয়েছিল: ইনস্ক্রিপ্ট পডকাস্টে আর কী বললেন কুণাল?

Kunal Ghosh Interview: বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রতীক, নাম হারিয়ে কার্যত দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রয়েছে। যদিও দলের অভ্যন্তরীণ বিদ্রোহে মমতার কাছাকাছির বৃত্ত ক্রমশ সঙ্কুচিত হয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচনে মুখ পুড়েছে। এই প্রেক্ষিতে আসন্ন পুরভোটে কেমন করবে তৃণমূল? ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন দলের বিধায়ক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

আইপ্যাকের আসা, তাদের কিছু লোকের ভূমিকা একদম ঠিক ছিল না।

তাঁর দাবি,

মমতা সরকার পরিচালনার কাজে যত বেশি ব্যস্ত হয়েছেন, তত বেশি দলের তরফে আইপ্যাকের উপর নির্ভরতা বেড়েছে। এর ফলে দলের কিছু সিদ্ধান্ত এবং কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরক্তিও তৈরি হয়েছিল।

অভিষেকের নেতৃত্বের মূল্যায়ন করতে গিয়ে অবশ্য প্রত্যাশিত ভাবেই কুণাল খুব সমালোচনা করেননি। বরং তাঁর প্রশংসাই করেছেন। কুণালের বক্তব্য, অভিষেক বয়সে ছোট হলেও নেতা হিসেবে অনেকটা এগিয়ে। বাংলা, ইংরেজি এবং হিন্দি— তিন ভাষাতেই সাবলীলভাবে বক্তৃতা করার পাশাপাশি তাঁর বক্তব্যের বিষয়বস্তুও শক্তিশালী। জনসভা থেকে সংসদ— দু’জায়গাতেই অভিষেকের সক্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে এই দুই মঞ্চে এমনভাবে বক্তৃতা করার ক্ষমতা বিরল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় অভিষেকের ভূমিকার কথাও আলাদা করে তুলে ধরেছেন কুণাল। সেই সময় শুভেন্দু অধিকারী-সহ তৃণমূলের একাধিক নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিলেন। তাঁর কথায়, সেই পরিস্থিতিতে অভিষেক সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। দলকে একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনার যে চেষ্টা অভিষেক করেছিলেন, তার প্রাথমিক পর্যায়কে কুণাল ‘ইতিবাচক’ হিসাবেই দেখেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাঁর গলায় কি শুভেন্দু বকলস পরিয়ে রেখেছেন? ইনস্ক্রিপ্টের পডকাস্টে কী বললেন ঋতব্রত?

Ritabrata Bandyopadhyay: ইনস্ক্রিপ্টে প্রকাশিত হয়েছে ‘অনিন্দ্য এবং’ পডকাস্টের নতুন পর্ব। এই পর্বে অনিন্দ্য জানার মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদ্য রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়া ঋতব্রত কথা বলেছেন তাঁর রাজনৈতিক উত্থান, তৃণমূলের অন্দরের টানাপোড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং দলীয় প্রতীক নিয়ে চলা বিতর্ক নিয়ে।

তবে পাশাপাশিই কুণালের মতে, পরবর্তী সময়ে পরিস্থিতি বদলায়। সেই বদলের কারণ হিসেবে অভিষেকের ‘ওভার কনফিডেন্স’ বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কথাও বলেছেন তিনি। পাশাপাশি, দলের অন্দরে অভিষেক যাঁদের উপর নির্ভর করছিলেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। তাঁর দাবি, দলের ভিতরে এমন লোকও ছিলেন, যাঁরা অভিষেকের সামনে একরকম এবং তাঁর ঘর থেকে বেরিয়ে অন্যরকম আচরণ করতেন। কুণালের কথায়,

তাদেরই তো অধিকাংশ এখন অন্যদিকে গিয়ে বসে আছে!

দলের ভিতরে অভিষেককে নিয়ে ক্ষোক্ভ থাকলেও মমতা কেন অভিষেককে ছাড়তে পারেন না— সে প্রশ্নের জবাব দিতে গিয়ে কুণাল অভিষেকের প্রতি মমতার আস্থার পিছনে তৃণমূলের সর্বভারতয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক ভূমিকার কথাই তুলে ধরেছেন। ২০২১ সালের নির্বাচনে দল যখন ভাঙনের মুখে, সেই সময় অভিষেক যে পরিশ্রম করেছিলেন, তা-ও মনে করিয়ে দেন তিনি। কুণাল বলেন,

আমরা যারা কনফিডেন্টলি লড়েছিলাম, তাদের সামনের সারিতে দাঁড়িয়ে অভিষেক একটা ফাইট দিয়েছিল।

তাঁর মতে, সেই সময় অভিষেকের নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টার মধ্যে একটি ‘ইতিবাচক প্রভাব’ ছিল। তবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিষেক-বিরোধী বক্তব্যের সঙ্গে (ইন্সক্রিপ্টের পডকাস্টে ঋতব্রত বলেছিলেন, ক্যামাক স্ট্রিট ১৪ জনের একটি তালিকা তৈরি করেছিল। যাঁদের ভোটে হারানোর পরিকল্পনা হয়েছিল। সেই তালিকার এক নম্বরে ছিল মমতার নাম) একেবারেই একমত নন কুণাল। তিনি সরাসরি ঋতব্রতের বক্তব্যকে ‘মিথ্য’ বলে বর্ণনা করেছেন। কুণালের যুক্তি, ঋতব্রত নিজেই ‘অভিষেকের প্রার্থী’ হিসেবে বিধানসভা ভোটে এবং দলের রাজনীতিতে এগিয়েছেন। রাজ্যসভায় দ্বিতীয়বার (জহর সরকারে জায়গায়) মনোনয়ন পাওয়ার পর অভিষেকই তাঁকে ‘যোগ্যতম’ বলে অভিনন্দন জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন কুণাল।

অভিষেককে ঘিরে দলের ভিতরের বিতর্কের মধ্যেই কুণালের বক্তব্যে একই সঙ্গে প্রশংসা, আত্মসমালোচনা এবং সাংগঠনিক ব্যর্থতার প্রশ্ন উঠে এসেছে। তাঁর কথায়, অভিষেকের নেতৃত্বের ক্ষমতা নিয়ে তাঁর আস্থা রয়েছে, কিন্তু দল পরিচালনার শেষ পর্যায়ে কোথায় ‘গ্যাপ’ তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল এবং সেই ‘গ্যাপ’ কেন পূরণ করা যায়নি কেন— সেই প্রশ্নগুলিও এখন গুরুত্বপূর্ণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাম বসন্ত ফিরবে বার্লিনে? শতাব্দীর সংগ্রাম শেষে আবার নতুন ভোর

Left-Wing Resurgence in Hitler’s Berlin: হিটলারের বার্লিনে ফিরছে বামপন্থা। তরুণরা সংক্রমিত। ইতিহাসের এই বিদ্রূপ আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে শতাব্দীপ্রাচীন দুঃস্বপ্নের নগরীতে।

চশমা যখন টেকসঙ্গী, কীভাবে কাজ করে এআই গ্লাস?

Meta AI Glasses: চশমা ব্যক্তিগত এআই সহকারী। চোখের ইশারা ও মৌখিক নির্দেশে কল, ছবি তোলা, ভিডিও রেকর্ডিং থেকে গুগল সার্চ—সবই যখন সম্ভব, তখন এই প্রযুক্তি কীভাবে কাজ করে? আর ক্যামেরা, মাইক্রোফোন ও এআই-নির্ভর এই চশমা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত রাখবে?

টাকার বিনিময়ে বিজেপি-র প্রচার করেছেন সায়ক! আর আইনি জালে জড়ালেন অলিপাবের নিরীহ কর্মী

Sayak Chakraborty Olypub controversy: নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় দফতরের মোট খরচ ছিল ৫২৯.৩৮ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে প্রায় ২৮৬ কোটি টাকা। সেই প্রচারের একটি অংশ ছিল সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কনটেন্ট।

SRFTI: কীভাবে অনুষ্ঠান থেকে পরিস্থিতি গড়াল সংঘর্ষে?

SRFTI Clash: SRFTI-তে ডানপন্থী সংগঠনের অনুষ্ঠান ঘিরে কেন আপত্তি জানালেন পড়ুয়ারা? বক্তৃতায় কী বলা হয়েছিল, যা নিয়ে তৈরি হয় উত্তেজনা? কীভাবে অনুষ্ঠান থেকে পরিস্থিতি গড়াল সংঘর্ষে? পড়ুয়া ও আয়োজকদের পাল্টা অভিযোগের মধ্যে আসল ঘটনা কী?

যে নির্বাচন কমিশনার ভোট চুরি আটকেছিলেন

Election reforms of T. N. Seshan: ১৯৯০ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনারের চেয়ারে বসেছিলেন যে ব্যক্তি, সেই টি. এন. শেষন বলেছিলেন, 'আমাকে এই পদে বসাবেন না, আমি আপনাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াব।'

ছদ্ম-বিরোধী তৈরিই কি তবে ভারতের রাজনীতিতে ক্ষমতার নতুন কৌশল?

Indian opposition politics: বিরোধীদের সরাসরি নিষিদ্ধ না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ, আইনি ফাঁকফোকর এবং সুপরিকল্পিত দল ভাঙার মাধ্যমে তৈরি করা হচ্ছে অনুগত ‘ছদ্ম-বিরোধী’।

EXCLUSIVE: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভোট না-করানো তৃণমূলের বড় ভুল, নিজেদের ভুল নিয়েও আলোচনার দরকার ছিল: কুণাল

Kunal Ghosh on Mamata Banerjee: ইনস্ক্রিপ্টে ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে তিনি একদিকে যেমন দাবি করেছেন মমতাকে ভয় পেয়েই তাঁকে বারবার নিশানা করা হচ্ছে, তেমনই অন্যদিকে দলের ভুলত্রুটি স্বীকার করে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।