টালার ব্রিটিশ আমলের পাইপলাইনে ফাটল, জলসঙ্কটে কলকাতার বিস্তীর্ণ এলাকা, রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন

Tala Bridge Water Pipeline: সোমবার সকালে টালা রেল ইয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া ভূগর্ভস্থ পাইপলাইনটিতে আচমকাই ফাটল ধরে। সকাল সাড়ে ৮টা নাগাদ বিকট শব্দের পর পাইপ থেকে বিপুল পরিমাণ জল বেরোতে শুরু করে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুরসভার এক আধিকারিকের দাবি, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ গ্যালন জল বেরিয়ে যায়।

inscript
৪ মিনিট
জলের পাইপলাইন ফেটে জলমগ্ন টালা

জলের পাইপলাইন ফেটে জলমগ্ন টালা

শহরে কোনো মেয়র নেই। মেয়র পারিষদ নেই। কোনো এলাকাতেই কাউন্সিলর নেই। তার মধ্যেই বড়সড় বিপত্তির মুখে পড়তে হলো কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। টালা রেলগেট সংলগ্ন টালা ব্রিজের নীচে পানীয় জলের পাইপলাইন ফেটে জলমগ্ন হয়ে পড়েছিল রেললাইন থেকে শুরু করে রাস্তাঘাট। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হয় শহরের স্বাভাবিক জনজীবন। কিন্তু জল নেমে যাওয়ার পরেও কাটেনি দুর্ভোগ। বরং পরের দিন থেকে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় তীব্র জলসঙ্কট দেখা দেয়। কোথাও জলের চাপ কমে যায়, কোথাও আবার পানীয় জলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বুধবার পর্যন্তও উত্তর কলকাতার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের সোনাগাছি লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, ইমাম বক্স লেন, নাথেরবাগান ও শেখপাড়া-সহ একাধিক এলাকায় জলসঙ্কট অব্যাহত ছিল। একই সমস্যা দেখা যায় টালা, শোভাবাজার, কুমারটুলি, বাগবাজার, মানিকতলা, বাগমারি, এন্টালি, গিরিশ পার্ক, আহিরিটোলা ও শিয়ালদহ অঞ্চলে। এজেসি বোস রোড, বালিগঞ্জ ও কসবাতেও জল সরবরাহ ব্যাহত হয়।

ঠিক কী ঘটেছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূষণে দমবন্ধ অবস্থা দিল্লির, দীপাবলিতে মোদীর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?

Delhi air pollution Diwali: দীপাবলির রাতে ঘন ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, ৫ বছরের রেকর্ড ভেঙে একিউআই পৌঁছেছে ৩৭৬-এ। রাজধানী যখন ভয়াবহ বায়ুদূষণে বিপন্ন, তখন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?

সোমবার সকালে টালা রেল ইয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া ভূগর্ভস্থ পাইপলাইনটিতে আচমকাই ফাটল ধরে। সকাল সাড়ে ৮টা নাগাদ বিকট শব্দের পর পাইপ থেকে বিপুল পরিমাণ জল বেরোতে শুরু করে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুরসভার এক আধিকারিকের দাবি, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ গ্যালন জল বেরিয়ে যায়। পাইপটি রেললাইনের নীচ দিয়ে যাওয়ায় জল ঢুকে পড়ে রেল ইয়ার্ডেও। কোথাও কোথাও রাস্তায় হাঁটুসমান জল জমে যায়। পরিস্থিতি সামাল দিতে পাম্প বসিয়ে জল বের করার পাশাপাশি নিরাপত্তার কারণে বনমালী সরকার স্ট্রিটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল।

কীভাবে ফাটল ধরল?

পাইপলাইনের দু’টি জায়গায় ফুটো ধরা পড়েছিল বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। ইঞ্জিনিয়ারদের বক্তব্য অনুযায়ী, শুধু পাইপের বয়সই ফাটলের কারণ নয়। দীর্ঘদিনের ক্ষয়, পাইপের সংযোগস্থলের দুর্বলতা, জলের চাপের ওঠানামা এবং আশপাশের পরিকাঠামোর প্রভাবেও এমন ঘটনা ঘটতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটদান ও গণনার সংখ্যার মধ্যে মিলছে না হিসাব, ২০২৪-এর নির্বাচনে কী হয়েছিল?

2024 Election Vote Discrepancies: দ্য রিপোর্টার্স কালেক্টিভের সাম্প্রতিক অনুসন্ধানে ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের ৫১টি কেন্দ্রে ভোটদানের সংখ্যা এবং ইভিএমে গণনা হওয়া ভোটের মধ্যে বড়সড় অসংগতির তথ্য সামনে এসেছে।

পাইপলাইনটি ব্রিটিশ আমলের

এই পাইপলাইনটি কোনো সাম্প্রতিক নির্মাণ নয়। এটি ব্রিটিশ আমলের পাইপলাইন। পাইপটির ব্যাস প্রায় ৭২ ইঞ্চি বা ১৮০০ মিলিমিটার। টালা জলাধার থেকে শহরের বিভিন্ন প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মেরামত করতে এত সময় লাগছে কেন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ‘বাদ’ যাওয়া প্রতি ১০ জনের ৯ জন মুসলিম, কেন?

ECI deleted muslim voters: দ্য ওয়্যার-এ প্রকাশিত অপর্ণা ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী, এসআইআর-এ নির্বাচন কমিশন যে ভোটারদের বিরুদ্ধে আপিল করেছে তাদের, ৮৯.৫% মানুষ নামে মুসলমান। পূর্ব মেদিনীপুরে মুসলিম জনসংখ্যা ১২%, অথচ বাতিল হওয়ার আপিলে তাঁদের সংখ্যা ৯২.৯%। ১৩৭টি বিধানসভা কেন্দ্রে, বাতিল হওয়ার আপিলের ৯০%-এর বেশি মুসলিম নাম।

পাইপটি রয়েছে রেললাইনের নিচে, মাটির প্রায় ২০ ফুট গভীরে। ফলে সরাসরি মেরামতের কাজ শুরু করা সহজ নয়। তার উপর এই পাইপলাইন দিয়ে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ হয়। সরবরাহ বন্ধ না করে মেরামত করা কঠিন, আবার বিকল্প ব্যবস্থা না করে লাইন বন্ধ করলে আরও বড় জলসঙ্কট তৈরি হতে পারে। পুরসভা বিকল্প পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। টালা ব্রিজের পাশ দিয়ে যাওয়া ১২০০ মিলিমিটার ব্যাসের একটি পাইপলাইন-সহ অন্য সংযোগ ব্যবহার করে জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছিল। পুর আধিকারিকদের বক্তব্য, বিকল্প ব্যবস্থা চালু করে ক্ষতিগ্রস্ত লাইন বন্ধ করার পরেই মূল মেরামতের কাজ করা সম্ভব।

পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করে কলকাতা পুরসভা। যদিও মঙ্গলবার ও বুধবারও বহু বাসিন্দার অভিযোগ ছিল, পুরসভায় ফোন করেও সময়মতো জলের গাড়ি পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে পুরসভার প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরভোট নিয়ে টালমাটাল পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় নির্বাচিত কাউন্সিলর নেই। নেই মেয়র বা মেয়র পারিষদও। ফলে জরুরি পরিস্থিতিতে পুরকর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দুর্ভোগের কথা জানিয়ে বাগবাজারের বাসিন্দা সব্যসাচী ভট্টাচার্য বলেন, দু’দিন ধরে তীব্র জলসঙ্কটের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের। তাঁর অভিযোগ, পর্যাপ্ত জলের ট্যাঙ্কারও পাঠানো হয়নি। সমস্যায় পড়ে সাধারণ মানুষ কার কাছে যাবেন, তা-ও বুঝে উঠতে পারেননি। কারণ, এলাকায় নির্বাচিত কাউন্সিলর নেই। ফলে জরুরি পরিস্থিতিতে নাগরিকদের অভিযোগ জানানোর নির্দিষ্ট জনপ্রতিনিধি না থাকায় সমস্যার মুখে পড়তে হয়েছে বলে দাবি তাঁর।

বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরসভার ছ’টি এলাকায় মোট ৮০০টি জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল বলে পুরসভা সূত্রে দাবি। পুরসভার হেল্পলাইনে জমা পড়া ৪৮০টি অভিযোগের মধ্যে ৩৩৮টির নিষ্পত্তি হয়েছে বলেও জানানো হয়। তবে বিপর্যস্ত এলাকাগুলির বাসিন্দাদের একাংশের অভিজ্ঞতা ছিল ভিন্ন।

অবশেষে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পানীয় জলের সরবরাহ ফের চালু হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। এতে কিছুটা স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। তবে, ভুক্তভোগীদের একাংশ জানাচ্ছেন, এখনও ঠিকভাবে জল আসছে না পাইপে। মূল পাইপলাইনের মেরামতের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। আপাতত সেই কাজ চালানোর পাশাপাশি ধীরে ধীরে জলের চাপ স্বাভাবিক করার চেষ্টা করছেন পুর কর্তৃপক্ষ। ফলে সরবরাহ চালু হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২ বছর পর ফের আরবিআই-এর গণ্ডি পার! অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে ৬.০৯%

October Retail Inflation 6.09%: অক্টোবরে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে ৬.০৯% হলো কেন? ২ বছর পর RBI-এর সহন সীমা পার হলো কীভাবে? পেঁয়াজের দাম ১১৬% বাড়ল কেন? খাদ্য মূল্যস্ফীতি ৮.৯৪% হওয়ায় সাধারণ মানুষের পকেটে কী প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে খুচরা মুদ্রাস্ফীতি ৪.৬৬% হলেও বাকি রাজ্যে কেন বেশি?

গণতন্ত্রের পাহারাদাররাই ভোট ডাকাতির কারিগর?

Election Commission of India: ২০২৪ সালের নির্বাচনে প্রদত্ত ভোট ও গণনার হিসাবে এত অসংগতি কেন? ৫১টি কেন্দ্রে ভোটের পরিসংখ্যান ঘিরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, তবে কি গণতন্ত্রের সবচেয়ে বড় পাহারাদারই আজ গণতন্ত্রের সংকটের কারণ?

কেন পুড়ল সনিয়ার বই ‘বিলংগিং’? ঠিক কী ঘটেছিল ১৯৮৪-র দিল্লিতে?

Sonia Gandhi Autobiography: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিন্ত সিং গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এইমস (AIIMS)-এর সামনে থেকে শুরু হওয়া শোক ও ক্ষোভ মুহূর্তের মধ্যে রূপ নেয় এক সংগঠিত হিংসায়।

জিষ্ণু বসুর অস্বস্তি কালচারাল মার্ক্সিজমে: সাংস্কৃতিক মার্কসবাদের যাত্রাপথ আসলে কেমন?

Cultural marxism and rss: ইনস্ক্রিপ্টের পডকাস্টে অনিন্দ্য জানার মুখোমুখি হয়েছিলেন, আরএসএস-এর জিষ্ণু বসু। জেন-জি আন্দোলন থেকে সরকারের প্রাতিষ্ঠানিক বিরোধিতা, সবেতেই তিনি খুঁজে পেয়েছেন 'কালচারাল মার্ক্সিজম' এর ছায়া। অনেক ঐতিহাসিকের মতে, এই ধরণের বয়ান ১৯৩০-এর নাৎসি 'কালচারাল বোলশেভিজম' প্রোপাগান্ডার একুশ শতকীয় উত্তরসূরি।

কপ৩১ সম্মেলন থেকে কী পাবে বিশ্ব?

COP31 Climate Summit: তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া ‘কপ৩১’ জলবায়ু সম্মেলনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল ও পরিচ্ছন্ন বিদ্যুৎ-সহ আর কী কী প্রতিশ্রুতি মিলবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য?

জিষ্ণু বসু: বিজেপির সরকারকে দশে কত নম্বর দিচ্ছেন আরএসএসের নেতা?

Jishnu Bose: সম্প্রতি ইনস্ক্রিপ্টের পডকাস্টে আরএসএসের পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু সংগঠনের কাজ, অর্থের জোগান, মুসলিমদের সঙ্গে সম্পর্ক, গান্ধী হত্যা, সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের নতুন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

দেশে বেকারত্বের হার ৫.১ শতাংশ, সত্যিই কি ঘুচছে কর্মসংস্থানের সংকট?

India unemployment rate 2026: পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) অধীনস্থ 'পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS)-এর ত্রৈমাসিক বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে ১৫ বছর বা তার বেশি বয়সি ভারতীয়দের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.১ শতাংশ।

৬ নেতা গ্রেফতার, ৫ জায়গায় সংঘর্ষ! আওয়ামী লীগকে ঠেকাতে কী পদক্ষেপ তারেক সরকারের?

Sheikh Hasina passport rejected: শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন খারিজ হওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়েছে। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগকে দমনে কতটা কঠোর তারেক সরকার?