বারবার চারবার, এবার এনকাউন্টার রায়গঞ্জে, কেন, কীভাবে?

Raiganj Encounter: রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। এর আগে বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জেও একই ধরনের এনকাউন্টারের ঘটনা ঘটেছে। চারটি পৃথক ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে চার অভিযুক্তের। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে। কেন বারবার তৈরি হচ্ছে এনকাউন্টারের পরিস্থিতি?

inscript
২ মিনিট
বারবার চারবার, এবার এনকাউন্টার রায়গঞ্জে, কেন, কীভাবে?

পশ্চিমবঙ্গে একের পর এক এনকাউন্টার! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পর এ বার সেই তালিকায় যুক্ত হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত চারটি পৃথক ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে চার অভিযুক্তের। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা পালানোর চেষ্টা করেছিলেন অথবা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কিন্তু কী ঘটেছিল এই চারটি ঘটনায়? কেন বারবার এনকাউন্টারের পরিস্থিতি তৈরি হচ্ছে?

রায়গঞ্জে ঠিক কী ঘটেছিল?

সর্বশেষ ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের। গত ৩ নভেম্বর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের এক নাবালিকা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তার পরেও কোনও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত শুক্রবার, ৬ নভেম্বর কুলিকের কাছের একটি জঙ্গল থেকে ওই নাবালিকার পচাগলা ও বিবস্ত্র দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এনকাউন্টার না পরিকল্পিত খুন? বীরপ্পান, সোহরাবুদ্দিন শেখ, লখন ভাইয়ার ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে আজও প্রশ্ন

Encounters in India: আমাদের বিশেষ ধারাবাহিক ‘এনকাউন্টার’-এর এই দ্বিতীয় পর্বে রইল ভারতের ইতিহাসের এমন তিনটি বহুল আলোচিত ও হাড়হিম করা ঘটনার নেপথ্য খতিয়ান, যা আমাদের বারবার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এক কঠিন প্রশ্নের: ন্যায়বিচার আসলে কার শর্তে চলে?

ঘটনার তদন্তে নামে পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, এই ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে রয়েছেন। খবর পেয়েই তাঁকে ধরার জন্য অভিযানের পরিকল্পনা করে পুলিশ।

সোমবার ভোর ৩টের পর ওই এলাকায় পৌঁছয় পুলিশের দল। পুলিশ সূত্রে দাবি, পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই পালানোর চেষ্টা করেন দিলীপ। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে গুলিও চালান তিনি। তাঁর ছোড়া গুলি পুলিশের একটি গাড়ির টায়ারে লাগে বলে দাবি তদন্তকারীদের। এর পরেই আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় দিলীপের।পুলিশের আরও দাবি, বিহার সীমান্ত দিয়ে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দিলীপের। দিলীপের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বারুইপুর: প্রথম এনকাউন্টারের ঘটনা

  • আপনার জন্য আরও কিছু লেখা
একদিনে জোড়া এনকাউন্টার: গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, কী ঘটেছিল?

Double encounter: একই দিনে গাইঘাটা ও সামশেরগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু হলো দুই অভিযুক্তের। উত্তরপ্রদেশের ‘জিরো টলারেন্স’ নীতি কি এবার বাংলায়? অপরাধ দমনের নামে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু কি আইনের শাসন ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে?

রায়গঞ্জের ঘটনার আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশ তাকে গ্রেফতার করার পর ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল। পুলিশের দাবি, সেই সময় প্রভাস পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় প্রভাসের।

গাইঘাটা: দ্বিতীয় এনকাউন্টার

এর পর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে। পুলিশের বক্তব্য ছিল, ঘটনার পুনর্নির্মাণের সময় প্রহ্লাদ পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান এবং পালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়।

সামশেরগঞ্জ: একই দিনে আরও এক এনকাউন্টার

গাইঘাটার ঘটনার দিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আরেকটি এনকাউন্টারের ঘটনা ঘটে। বিজেপি কর্মী তথা ব্যবসায়ী সুজিত মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল শেখ। সুজিতের দেহ টুকরো অবস্থায় উদ্ধার হয়েছিল। সেই খুনের তদন্তে সামাউলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুলিশের দাবি, সেই সময় সামাউল পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় তার।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাটলা হাউস থেকে হায়দরাবাদ, এনকাউন্টারের গল্পে কতটা সত্য, কতটা বিতর্ক?

Fake Encounters in India: ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর। দিল্লির জামিয়া নগর এলাকার বাটলা হাউসের এল-১৮ (L-18) নম্বর ফ্ল্যাটের সামনে দিল্লি পুলিশের স্পেশাল সেল গিয়ে পৌঁছয়। তখনও গোটা রাজধানী শহর সামলে উঠতে পারেনি মাত্র ছদিন আগে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দিল্লি সিরিয়াল বোমা হামলার ট্রমা থেকে।

যে প্রতিশ্রুতিতে নোটবন্দি, দশ বছর পর সেই লক্ষ্যগুলির কী হলো?

Demonetisation 10 years: অর্থনীতিতে দশ বছর সময়টা কম নয়। আজ ঘোষিত লক্ষ্যের নিরিখে নোটবন্দির ফলে আমরা ঠিক কোথায় গিয়ে পৌঁছলাম, তার হিসেবনিকেশ করা জরুরি।

রায়দিঘিতে মাদার মেরির মূর্তি ভাঙচুর, একের পর এক হামলার কারণে নিরাপত্তাহীনতায় খ্রিস্টানরা

Mother Mary statue vandalised in Raidighi: কে বা কারা এই ভাঙচুরের ঘটনায় জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তাও জানা যায়নি। পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।

বিশ্বজুড়ে যুদ্ধের মাশুল দিচ্ছে মানুষ, তিন মাসে পাঁচ তেল সংস্থার আয় ৫৬ বিলিয়ন ডলার

Big Oil profits 2026: তৃতীয় ত্রৈমাসিকে ExxonMobil-এর পরিশোধন ব্যবসা একাই মুনাফা করেছে ৯.০৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। অন্যদিকে Chevron-এর পরিশোধন বিভাগ থেকে আয় হয়েছে ৪.৯৩ বিলিয়ন ডলার— যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ।

পশ্চিমবঙ্গের জমি নীতি কোন আমলে কেমন?

west bengal land politics: জোতদারদের উচ্ছেদ থেকে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব, কিংবা সাম্প্রতিক সময়ের ল্যান্ড পুলিং বিতর্ক, বাংলার ভূমিনীতি বিভিন্ন রাজনৈতিক ধারায় বিভক্ত থেকেছে। কংগ্রেসের জমি আইনে ফাঁক, বামেদের অপারেশন বর্গা ও সিঙ্গুর-নন্দীগ্রামে জোরপূর্বক অধিগ্রহণ, তৃণমূলের খানিক নিস্ক্রিয় শাসনকাল, এখন বিজেপির আমরা ‘জমি কিনব, কাউকে জোর করব না’র দাবি, সব মিলিয়ে বাংলার রাজনীতিতে জমি শুধু সম্পদ নয়, ক্ষমতারও চাবিকাঠি হয়ে উঠেছে বারবার।

নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন মোদী, কতটা সফল তাঁর অর্থনৈতিক মডেল?

Modi jobs promise reality: বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী, ২৫ বছর পর কর্মসংস্থানের বাস্তব ছবিটা কী? অর্থনীতির বৃদ্ধি আদৌ কাজের নিশ্চয়তা দিতে পেরেছে?

এনকাউন্টার না পরিকল্পিত খুন? বীরপ্পান, সোহরাবুদ্দিন শেখ, লখন ভাইয়ার ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে আজও প্রশ্ন

Encounters in India: আমাদের বিশেষ ধারাবাহিক ‘এনকাউন্টার’-এর এই দ্বিতীয় পর্বে রইল ভারতের ইতিহাসের এমন তিনটি বহুল আলোচিত ও হাড়হিম করা ঘটনার নেপথ্য খতিয়ান, যা আমাদের বারবার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এক কঠিন প্রশ্নের: ন্যায়বিচার আসলে কার শর্তে চলে?