কন্ঠে উত্তম থেকে লতা-আশা! ‘মহিষাসুরমর্দিনী’ তবু অদ্বিতীয়
Mahishasuramardini: মহালয়ার এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানে বদল আনা অবশ্য নতুন কোনো ঘটনা ছিল না। ভারত স্বাধীন হবার আগে কয়েকবছর পঙ্কজবাবু এই অনুষ্ঠানের দায়িত্ব থেকে বিরত থাকেন।
১৯৭৬ সালে মহালয়ার তিথি পড়েছিল ২৩ সেপ্টেম্বর। জরুরি অবস্থায় ভারত তখন এক কঠিন সময় অতিক্রম করছিল, সেই সময় এই দিনটি আকাশবাণীর কাছেও হয়ে উঠেছিল একপ্রকার অ্যাসিড টেস্টের মতো। কারণ চল্লিশ বছরেরও অধিক সময় ধরে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনালগ্নে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রারম্ভের চিরাচরিত ঘোষণা যে অনুষ্ঠানের মাধ্যমে আকাশবাণী দিয়ে আসছে, তাতে বদল আসতে চলেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহালয়ার ভোরে বাণীকুমার রচিত, পঙ্কজকুমার মল্লিকের সঙ্গীত-সর্জন এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গ্রন্থনায় পরিবেশিত ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে
















