জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন
Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।
ঝাড়গ্রাম রাজবাড়ির দুর্গোৎসবের শুরুটা সাধারণ কোনো রাজকীয় বা শহুরে পুজোর মতো নয়। জঙ্গলমহলের গভীরে পিচঢালা পথ যখন মেঠো রাস্তায় মিশে যায়, তখনই এই পুজোর পরিবেশ আলাদা হয়ে যায়। সেখানে আধুনিক আলোর রোশনাই বা বড় বড় প্রতিমার বহর নেই; বরং পিতৃপক্ষের নিস্তব্ধতার মধ্যে ঢাকের বোল ছাড়াই শুরু হয় আরাধনা। এখানকার প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে কোনো মৃন্ময়ী প্রতিমা তৈরি হয় না—চণ্ডীমণ্ডপের দেওয়ালে আঁকা পটচিত্রেই দেবী নিত্যদিন পূজিতা হন।
প্রায় চারশো বা চারশো কুড়ি বছর আগে আজকের এই ঝাড়গ্রাম শহর এমন ছিমছাম ছিল না। চার...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







