শারদীয়া পুজোসংখ্যায় সাহিত্য হয়? নাকি গোটাটাই ঝোঁক?
Durga Puja Sharodiya: বাঙালির প্রথম শারদীয়া বের করেছিলেন কেশব চন্দ্র সেন। ‘ভারত সংস্কার সভা’ তখন তাদের বিখ্যাত সাপ্তাহিক ‘সুলভ সমাচার’ বের করত। হঠাৎ করেই সিদ্ধান্ত হল ১২৮০ বঙ্গাব্দে, অর্থাৎ ১৮৭৩ সালের পুজোয় তাঁরা একটি ‘ছুটির সুলভ’ বের করবেন।

শরৎ যখন আসে তখন দোটানা। একদিকে বর্ষার রেশ, অপর দিকে শীতের ছোঁয়া। শরতের ছোট হয়ে আসা দুপুরে এককালে খুব মনখারাপ জমত। আশ্বিনের ফাঁকে ফাঁকে হেমন্তের উঁকি। চড়া রোদ, নীল আকাশ আর মেঘের তরঙ্গ। যখন তখন বৃষ্টি। সেই বৃষ্টির হাত ধরেই মনখারাপের বায়না আসে। হঠাৎ কোনও একদিন দুপুর নামার ঠিক আগে ক্রিং ক্রিং। সাইকেলের ঘণ্টি। রোজ আসে নিশ্চুপে। দরজার তলা দিয়ে গলিয়ে দেয় কাগজ। বা ব্যালকনিতে ছুঁড়ে দেয়। কিন্তু আজ সে উপস্থিতি জানান দেয় কেন? সে আসলে নিজের না, উপস্থিতি জানান দিত একটি অন্য বস্তুর। শারদীয়া। শুকতারা...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








