পুজো ছিল, পুজো নেই: সুমন চট্টোপাধ্যায়
Durga Puja 2026: পুজো বলতে ছিল বালক সঙ্ঘ আর মিলন চক্রর রেষারেষি। চাঁদা কাটতে যাওয়া আর দেশি স্বাদের সন্ধ্যা! থিমের ভিড়ে এখন কোনও প্রতিমা দেখে কি ভক্তিতে আপনা থেকেই জড়ো হয় দু'হাত? লিখলেন সুমন চট্টোপাধ্যায়
পুজো এল। এল বুঝি? সবাই যখন বলছে, নিশ্চয়ই এল।
আমি মফসসলে বড় হয়েছি, পুজো যে আসছে তা টের পেতাম প্রকৃতির ইঙ্গিতে, মনের অন্দরের তা থৈ তা থৈ আনন্দে। পুজো মানে লেখাপড়া থেকে দিন কতকের মুক্তি, নতুন জামা কাপড়, লম্বা ছুটি আর সেই ছুটিতে লিলুয়ায় পিতামহের আবাসে তুতো ভাই-বোনেদের সঙ্গে কলকাকলিতে মেতে ওঠা। কাউকে বলে দিতে হতো না পুজো আসছে, পুজো নিজেই বলে দিত আমি আসছি।
শরতের হাওয়ায় তখন হিমের পরশ থাকত, মাথার উপরে আকাশে নির্জলা, ঘন নীল পুঞ্জপুঞ্জ মেঘের অলস ঘোরাফেরা, পায়ের তলায় শিশির-সিক্ত প্রাণোচ্ছল ঘাস। মা বলতেন, খ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








