কোন পথে বাংলাদেশ? সংঘাতের জল কী গড়াবে ডিসেম্বর পর্যন্ত?
Bangladesh november violence 2026: শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত, সিলেটে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রল বোমা, নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে ৫০টি বসতবাড়ি দোকান পুড়িয়ে দেওয়া, গোপালগঞ্জ-নোয়াখালী-চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা ঘটেছে। অন্তত তিনজন নিহত। বিএনপির খন্দকার মুক্তাদির ‘আওয়ামী লীগ রাজনীতির অধিকার হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন।
আজ ২১ নভেম্বর, শনিবার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বহাল রয়েছে। নিষিদ্ধ ঘোষিত হওয়া আওয়ামী লীগের কর্মকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সময় কাটছে বাংলাদেশবাসীর। ক্ষমতাসীন বিএনপি সরকার, বিরোধী দল জামায়াতে ইসলামীর আলাদা আলাদা কর্মসূচি আর বিবৃতি রাজনৈতিক পরিসরকে আরও জটিল করে তুলেছে।
সহিংসতার চিত্র
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সিলেটে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। নড়াইলের কালিয়ায় দু’জন বিএনপি নেতার হত্যাকাণ্ডের জেরে, অন্তত ৫০টি বসতবাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে সাবেক আওয়ামী লীগ এমপি কাবিরুল হক মুক্তির পৈতৃক বাড়িও রয়েছে। এছাড়া গোপালগঞ্জ, নোয়াখালী ও চুয়াডাঙ্গায়, গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Bangladesh PM Tarique Rahman: শেখ হাসিনার দেশে ফেরার আবেদন খারিজ ও আওয়ামী লীগের আন্দোলন ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন চাপ। তারেক রহমানের অভিযোগের জবাবে কী জানাল ভারতের বিদেশ মন্ত্রক?
অভিযোগ-পাল্টা অভিযোগ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি সমাবেশে বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। তিনি দলটিকে ‘সন্ত্রাসী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে ‘যুগপৎ আন্দোলন’ চালাচ্ছে। জামায়াতে ইসলামী পাল্টা অভিযোগ করে বলেছে, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
হাসিনা কী ফিরবেন?
- আপনার জন্য আরও কিছু লেখা
One year of tarique rahman: ১৭ বছরের নির্বাসন শেষে ‘নরম’ ভাবমূর্তি নিয়ে ক্ষমতায় এসেছিলেন তারেক রহমান। আন্তর্জাতিক স্বীকৃতি ও দলীয় ঐক্যের জন্য এই সিদ্ধান্ত ছিল কৌশলগত। কিন্তু, গত এক বছরে ৪৬৭টি রাজনৈতিক সহিংসতা, ১১২টি দলীয় সংঘর্ষে ১৮ নিহত, ৫০টি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা, গাজীপুরে শ্রমিক ধর্মঘট। উপরন্তু, শেখ হাসিনার ফেরার ঘোষণায় কঠোর ক্র্যাকডাউনে বাধ্য হয়েছে সরকার।
সকল অস্থিরতার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে। নিষিদ্ধ আওয়ামী লীগ এই ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে সক্রিয় হয়েছে। তবে সরকার হাসিনার ফেরার সম্ভাবনাকে ‘রাজনৈতিক প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিলেও, তাঁর দলীয় কর্মীদের তৎপরতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করছে।
বিএনপি-জামায়াতের জটিল সমীকরণ
- আপনার জন্য আরও কিছু লেখা
Awami League: ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরগরম বাংলাদেশের রাজনীতি। হরতাল, অনলাইন প্রচার ও তৃণমূল সংগঠনের মাধ্যমে কীভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে আওয়ামী লীগ?
আওয়ামী লীগের বিরুদ্ধে একই অবস্থানে থাকলেও, বিএনপি ও জামায়াতের মধ্যে ফাটল স্পষ্ট। জামায়াত অভিযোগ করছে, বিএনপি ভারতকে খুশি করতে আওয়ামী লীগের সঙ্গে আপসের চেষ্টা করছে। বিএনপি পাল্টা জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছে। তবে, ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের বৈঠকে আওয়ামী লীগবিরোধী ঐক্যের ইঙ্গিত মিলেছে। যদিও কর্মসূচি আলাদা রাখার সিদ্ধান্তে ঐক্যের ভঙ্গুরতা ফুটে উঠেছে।
নির্বাচন কমিশনের তৎপরতা
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নির্বাচন কমিশন পাঁচ ধাপে ৪,৩৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে । ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনাও রয়েছে। তবে রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে স্থানীয় নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হতে পারে।
আজ ২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ঘটনাবলি দেখাচ্ছে, বাংলাদেশের রাজনীতি এখন তিনটি প্রধান ধারায় বিভক্ত। আওয়ামী লীগের ফেরত আসার রাজনীতি, বিএনপি-জামায়াতের মধ্যকার অবিশ্বাস, বিএনপি সরকারের কঠোর অবস্থান সব মিলিয়ে জটিল পরিস্থিতির অবতারণা ঘটেছে। আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার ঘোষণা দিলেও, তার কর্মীদের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। অন্যদিকে বিএনপি ও জামায়াতের ঐক্যও কেবলমাত্র আদর্শগত নয়, কৌশলগতও। এই জটিল পরিস্থিতিতে আগামী ডিসেম্বর মাস, বাংলাদেশের জন্য আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।







